নতুন স্বল্পদৈর্ঘ্যে জ্যোতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গর্ত: দ্য ট্রেঞ্চ অব ফিয়ার’ ছবির দৃশ্যে জ্যোতিকা জ্যোতি
‘গর্ত: দ্য ট্রেঞ্চ অব ফিয়ার’ ছবির দৃশ্যে জ্যোতিকা জ্যোতি

রাবেয়া ও জীবনঢুলির পর এবার স্বল্পদৈর্ঘ্যের একটি চলচ্চিত্রে অভিনয় করলেন জ্যোতিকা জ্যোতি। মুক্তিযুদ্ধের ওপর নির্মিত এই চলচ্চিত্রের নাম গর্ত: দ্য ট্রেঞ্চ অব ফিয়ার। ২০ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সালেকিন বিন লিয়াকত।
যুদ্ধের সময় শত্রুর ভয়ে কাজলা গ্রামের লোকজন আশ্রয় নেয় গর্তে। একটি গর্তে আশ্রয় নেয় অন্য গ্রাম থেকে আসা আনিস নামের একজন মুক্তিযোদ্ধা। পাশের গর্তে আশ্রয় নেয় গ্রামের এক নারী মরিয়ম। দুজনের মধ্যে গড়ে ওঠে সম্পর্ক। একসময় মরিয়মকে নিয়ে যুদ্ধে চলে যায় আনিস। ছবির গল্পটা এ রকমই।
জ্যোতি বললেন, ‘মরিয়ম চরিত্রে অভিনয় করছি আমি। আমার সহশিল্পী আনিসের ভূমিকায় অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ। এর আগেও মুক্তিযুদ্ধের গল্পনির্ভর ছবিতে কাজ করেছি। বরাবরের মতো এ কাজটি করতেও রোমাঞ্চ অনুভব করেছি।’