নতুন ‘অ্যাভাটার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন ঘটনা সম্ভবত এবারই প্রথম। এযাবত্কালের অন্যতম প্রধান ব্যবসাসফল ছবি অ্যাভাটার পুনরায় মুক্তি দিতে চলেছেন জেমস ক্যামেরন। নতুন এই অ্যাভাটার ছবিতে যুক্ত হচ্ছে পুরো নয় মিনিটের নতুন ফুটেজ। ক্যামেরন নিজেই নিশ্চিত করেছেন, এই নয় মিনিটে মোটেও মামুলি কিংবা বিরক্তিকর কোনো দৃশ্য থাকবে না। ‘কোনো ধরনের মামুলি দৃশ্য এই নয় মিনিটে নেই। প্রায় সব দৃশ্যই হবে রেইন ফরেস্টের। বিশেষ করে টানটান উত্তেজনাপূর্ণ একটা বড়সড় শিকারের দৃশ্য থাকবে নতুন সংস্করণে। আর থাকবে দারুণ আবেগঘন কিছু মুহূর্তও।’ বলেছেন ক্যামেরন। ওয়েবসাইট।