নতুনদের আরও সুযোগ করে দেওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আই পথচলার ১৪ বছর পূর্ণ করবে ১ অক্টোবর। পুরোনো বছরকে বিদায় জানাতে আর নতুন বছরকে বরণ করে নিতে নানা আয়োজন করা হচ্ছে। এর মধ্যে আছে বিষয়ভিত্তিক সেমিনার। গত রোববার বিকেলে চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম সেমিনার। সেমিনারের বিষয় ‘রিয়েলিটি শো’। মূল প্রবন্ধ পাঠ করেন রেজানুর রহমান। শাইখ সিরাজের সঞ্চালনায় এই সেমিনারে অংশ নিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, রফিকুজ্জামান, মেজর (অব.) আনিসুল ইসলাম, রোকেয়া প্রাচী, রিজিয়া পারভীন, আসিফ আকবর, ইবরার টিপু প্রমুখ। বক্তারা রিয়েলিটি শোর মাধ্যমে ভবিষ্যৎ সম্ভাবনাকে তুলে আনা এবং নতুনদের সুযোগ করে দেওয়ার আহবান জানান। এখানে উপস্থিত ছিলেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’, ‘ক্ষুদে গানরাজ’, ‘হ্যান্ডসাম দ্য আলটিমেটম্যান’সহ চ্যানেল আইয়ের বিভিন্ন রিয়েলিটি শোর বিজয়ীরা।