নতুনদের কবিতা নিয়ে 'সোনার কাঠি রুপার কাঠি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ছিল আবৃত্তি সংগঠনটির এই বাচিক উপস্থাপনা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ছিল আবৃত্তি সংগঠনটির এই বাচিক উপস্থাপনা।

নতুন ৩৮ কবির প্রায় ৫২টি কবিতা নিয়ে সাজানো হয়েছিল আবৃত্তির প্রযোজনা ‘সোনার কাঠি রুপার কাঠি’। আয়োজনটি করেছিল ‘ত্রিলোক বাচিক পাঠশালা”। গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ছিল আবৃত্তি সংগঠনটির এই বাচিক উপস্থাপনা। 


মাসুম আজিজুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিকার সৈয়দ হাসান ইমাম, বিশেষ অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও নাট্যজন ঝুনা চৌধুরী।

‘সোনার কাঠি রুপার কাঠি’ আবৃত্তি প্রযোজনার আয়োজকেরা জানান, নতুন বিষয় ও নতুনদের কবিতা নিয়ে কাজ করার চেষ্টা রয়েছে তাঁদের। ‘সন্তাপ’, ‘বৃদ্ধাশ্রম’, ‘অন্ত্যমিল’, ‘যোজন-বিয়োজন’, ‘তুমি সমগ্র’, ‘আমার কোনো অভিযোগ নেই’, ‘মাঝি’, ‘চন্দ্রপৃষ্ঠে স্বপ্নচারী’ নামের কাজগুলোতে সেই ছাপ রাখার চেষ্টা করেছে সংগঠনটি।

আবৃত্তি অনুষ্ঠানটি শুরুর আগে বিকেলে ত্রিলোক বাচিক পাঠশালার সমাবর্তন ২০১৬ ও সদন প্রদান করা হয়।