নতুনদের নিয়ে ‘জি-হুজুর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন শিল্পীদের নিয়ে চলচ্চিত্র তৈরি করছেন কয়েকটি ব্যবসাসফল ছবির পরিচালক জাকির হোসেন রাজু। ছবির নাম জি-হুজুর। আর নতুনদের চলচ্চিত্রের উপযোগী করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন তিনি। জানা গেছে, ছয়জন নবীন শিল্পীকে নিয়ে ১৭ সেপ্টেম্বর থেকে এ প্রশিক্ষণ শুরু হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার একটি মহড়াকক্ষে। নবীন শিল্পীদের মধ্যে আছেন ইমতিয়াজ, সারা, সাইমন সাদিক, সেতু। প্রশিক্ষণ শেষে অক্টোবর মাসের গোড়ার দিকে ছবিটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হবে। নতুন এই শিল্পীদের প্রশিক্ষণ দিচ্ছেন চলচ্চিত্র, নাটক, আবৃত্তি, সংবাদপত্রসহ বিভিন্ন অঙ্গনের গুণীজনেরা। নতুনদের নিয়ে চলচ্চিত্র তৈরি প্রসঙ্গে জাকির হোসেন বললন, ‘ছবিটি আমার জন্য একটি চ্যালেঞ্জ। যদি সফল হতে পারি, তাহলে আমাদের চলচ্চিত্র একসঙ্গে কয়েকজন নতুন শিল্পীকে পাবে। আর আমার উদ্দেশ্যও তা-ই।’