নতুনদের নিয়ে 'ফাগুনের আগুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুস্পিতা পপি
পুস্পিতা পপি

গীতিকার ও চিত্রনাট্যকার গাজী মাজহারুল আনোয়ারের গল্প নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন পরিচালক শফিক হাসান। নতুন এ চলচ্চিত্রের নাম ‘ফাগুনের আগুন’। ছবিতে অভিনয় করছেন পুস্পিতা পপি, তানভীর সিজান ও অনিকা সুলতানা।
পরিচালক বলেন, ‘অনেক দিন ধরেই মাজহার ভাইয়ের সঙ্গে গল্পটি নিয়ে কথা চলছিল। এবার চূড়ান্ত হলো। গল্পটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
এর আগে শফিক হাসান ‘স্বপ্ন ছোঁয়া’ নামের একটি ছবি তৈরি করেন। এখন ‘ধূমকেতু’ নামে আরও একটি ছবির কাজ চলছে। এতে অভিনয় করছেন শাকিব খান ও পরীমনি।
‘ফাগুনের আগুন’ ছবির শুটিং শুরু হবে এ মাসেই। আগামী ২১ ডিসেম্বর এফডিসিতে হবে মহরত।