নদীতেই ‘নৌকাডুবি’র গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীর বুকেই নৌকাডুবি। তাই নদীর বুকেই হবে নৌকাডুবির গান! আসছে ২০ মে মুক্তি পেতে যাচ্ছে ঋতুপর্ণ ঘোষের ছবি নৌকাডুবি। তার আগে ছবিটির গানগুলো প্রকাশ করতে যাচ্ছেন প্রযোজক সুভাষ ঘাই। আর এই প্রকাশে বেছে নিয়েছেন অভিনব কায়দা! গঙ্গা নদীতে বিশেষ একটি প্রতীকী নৌকা ভাসিয়ে সেখানে গানগুলো বাজানো হবে। নৌকা ঘুরবে কলকাতার বিভিন্ন ঘাটে। ঘাটগুলোর মধ্যে থাকবে প্রিন্সেস ঘাট, বাবুঘাট, অত্রাম ঘাট, আরমেনিয়ান ঘাট এবং আহিরিটোলা ঘাট।নৌকাডুবির সংগীত পরিচালক ছিলেন সঞ্জয় দাস ও রাজনারায়ণ দেব। বাংলা ও হিন্দি দুই ভাষায় নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত এবং সেন ভগ্নিদ্বয় রাইমা ও রিয়া। ওয়েবসাইট।