নদীবিষয়ক বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব নদী দিবস উপলক্ষে ‘নদী দখলের বিরুদ্ধে দক্ষিণ হিমালয় অঞ্চল’ স্লোগান নিয়ে ডাকাতিয়া সুরক্ষা আন্দোলন, রিভারাইন পিপল ও শ্রাবণ প্রকাশনী যৌথভাবে দুই দিনব্যাপী নদীবিষয়ক বইমেলা আয়োজন করেছে। আজ রোববার বেলা ১১টায় আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), ঢাকায় শ্রাবণ প্রকাশনীর কার্যালয়ে এ মেলা উদ্বোধন করবেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। মেলায় নদীবিষয়ক বইপত্রিকার প্রদর্শনীও থাকবে।