নদীবিষয়ক বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নদী দখলের বিরুদ্ধে দক্ষিণ হিমালয় অঞ্চল’ স্লোগান নিয়ে দুই দিনব্যাপী নদীবিষয়ক বইমেলা শুরু হয়েছে গতকাল রোববার। সকালে আজিজ সুপার মার্কেটে (দ্বিতীয় তলা) শ্রাবণ প্রকাশনীর কার্যালয়ে বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন লেখক সৈয়দ আবুল মকসুদ।
ডাকাতিয়া সুরক্ষা আন্দোলন, রিভারাইন পিপল ও শ্রাবণ প্রকাশনী যৌথভাবে মেলার আয়োজন করেছে। দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, নোঙরের চেয়ারম্যান সুমন শামশ, ডাকাতিয়া সুরক্ষা আন্দোলনের সদস্যসচিব এ বি এম জিল্লুর রহমান ও শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান। মেলায় নদীবিষয়ক বই ও পত্রপত্রিকা পাওয়া যাচ্ছে।