নন্দন মঞ্চে প্রাণের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে বাংলাদেশ সাংস্কৃতিক উৎ​সবে গতকাল কুড়িগ্রামের শিল্পীদের দলীয় নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে বাংলাদেশ সাংস্কৃতিক উৎ​সবে গতকাল কুড়িগ্রামের শিল্পীদের দলীয় নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো

শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে চলছে ৬৪ জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। শীতের সন্ধ্যায় হাজারো মানুষের পদচারণে মুখরিত হচ্ছে একাডেমি প্রাঙ্গণ। বিভিন্ন জেলার বিচিত্র পরিবেশনা মানুষ উপভোগ করছে বেশ।
গতকাল ছিল এই উৎসবের পঞ্চম দিন। পরিবেশিত হয় কুড়িগ্রাম, মৌলভীবাজার, নোয়াখালী ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনা। কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনার মধ্যে ছিল জাতীয় সংগীত এবং ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ ও ‘কৃষ্ণ নাই রাধাও নাই’ গানের সঙ্গে দুটি নৃত্য। মৌলভীবাজারের পরিবেশনার শুরুতেই সমবেত সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। সাঁওতালদের পরিবেশনায় কাঠি নাচ, ছিল মণিপুরী নৃত্য ও গান।
নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় ছিল দুটি সমবেত নৃত্য ও দুটি সংগীত। সবশেষে নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী পরিবেশনা ‘মেঘনা চরের হোলা’ গানটি সমবেত কণ্ঠে গাওয়া হয়। রাজবাড়ীর পরিবেশনায় ‘বাংলাদেশের ঢোল’ গানের কথায় সমবেত ও বেদে নৃত্য পরিবেশিত হয়।