নন্দিতার ‘আবার যদি ভাসাই ভেলা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নন্দিতার গান শুনে বাবা মোস্তাফা নূরউল ইসলাম সিডির কভারে লিখেছেন, ‘খুবই ভালো লেগেছে। কন্যা নন্দিতা ইয়াসমিনের আরেকটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম বেরোল। এবারের এইটে নতুনতর ধাঁচে।’ আজ বেরোচ্ছে নন্দিতার গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম আবার যদি ভাসাই ভেলা। বেঙ্গল শিল্পালয়ে অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশন এ উপলক্ষে আয়োজন করেছে এর প্রকাশনা অনুষ্ঠান। সঙ্গে থাকছে শিল্পীর একক গানের আসর।নন্দিতা জানান, আবার যদি ভাসাই ভেলা তাঁর দ্বিতীয় অ্যালবাম। প্রথমটি বেরিয়েছিল তিন বছর আগে, বাজাব স্বর্ণবীণা। কলিম শরাফীর তত্ত্বাবধানে সংগীত ভবন থেকে অনেক আগেই নয় বছরের কোর্স শেষ করেছেন নন্দিতা। এখন শিখছেন সাদী মহম্মদ ও মিতা হকের কাছে।