নন্দিতার 'ছন্দোবন্ধনে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশিত হলো শিল্পী নন্দিতা ইয়াসমিনের রবীন্দ্রনাথের গানের অ্যালবাম ছন্দোবন্ধনে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ অ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। সিডির মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আনিসুজ্জামান ও ভারতীয় উপরাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। মোড়ক উন্মোচন পর্ব শেষে শিল্পী গানগুলো গেয়ে শোনান। ‘আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা‘ গানটি দিয়ে তিনি গানের পালা শুরু করেন।