নবদম্পতিকে নিয়ে ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বিয়ে করেছেন কঙ্কণা সেন শর্মা। বর রণবীর শোরে। এই যুগলকে এবার ক্যামেরাবন্দী করতে যাচ্ছেন অমিতাভ ভার্মা। বাস্তব জীবনের প্রেম-ভালোবাসা এবার উঠে আসবে সেলুলয়েডের ফিতায়। সঙ্গে অমিতাভ ভার্মার পক্ষ থেকে বিয়ের তোফাটা তো থাকছেই। শুটিংয়ের ব্যস্ততা নবদম্পতির প্রণয়ে বাধা হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে অমিতাভ ভার্মা বলেন, ‘প্রশ্নই ওঠে না। ছবির সেটে ওরা একে অন্যের পাশেই থাকছে। শুটিং শেষে যেন ওরা নিরিবিলি থাকতে পারে, সে ব্যবস্থাও করা আছে।’ ওয়েবসাইট।