নববর্ষে নতুন বাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডের তারকাযুগল রেনি জেলওয়েজার ও ব্র্যাডলি কুপার নববর্ষে নতুন বাড়িতে ধুমধাম করেছেন। ক্যালিফোর্নিয়ার প্রসিদ্ধ এলাকা প্যাসিফিক প্যালিসেডসে বাড়িটি কেনেন তাঁরা। দাম পড়েছে ৪০ লাখ ডলার। এটিই তাঁদের প্রথম যৌথ সম্পত্তি। মাত্র কয়েক মাস ধরে দুজনের ঘনিষ্ঠতা। নববর্ষ উদ্যাপনের জন্য মনের মতো বাড়ি কিনতে ডিসেম্বরের শুরু থেকে হন্যে হয়ে ঘোরেন দুজন। ওয়েবসাইট।