নববর্ষে নবরূপে শাহরুখ খান
পুরোনো বছরের জরা, গ্লানি মুছে শুরু হোক সুখ, শান্তিময় নতুন জীবন—মাইক্রোব্লগিং সাইট টুইটারে লেখা এক বার্তায় ভক্তদের এভাবেই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা শাহরুখ খান। বর্তমানে এই অভিনেতা দুবাই অবস্থান করছেন। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে দুবাইতে বড়সড় এক পার্টির আয়োজন করেছেন। বিলাসবহুল হোটেল পাম জুমেরাহর আজ ওই পার্টিতে করণ জহর, হূতিক রোশন ও স্ত্রী সুসানে খান উপস্থিত থাকবেন। এদিকে অনুভব সিনহার পরবর্তী ছবি রা ডট ওয়ান নিয়ে শাহরুখ বেশ উচ্ছ্বসিত। ছবিতে অতিমানবীয় চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি পাণ্ডুলিপি লেখক হিসেবেও আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে কিং খানের। ছবিটির পাণ্ডুলিপি লেখার জন্য হলিউড থেকে আনা হয়েছে লেখক (পাণ্ডুলিপি) ডেভিড বেনুল্লোকে। তাঁর সঙ্গে কাজ করছেন বলিউডের কণিকা ধিলন। এরই মধ্যে শাহরুখ পাণ্ডুলিপির কিছু অংশ লিখেছেন। সেটা পড়ে কণিকা ধিলন কিং খানের প্রশংসায় পঞ্চমুখ। ওয়েবসাইট।