নবম বর্ষে দেশ টিভি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট বছর পেরিয়ে নয়–এ পা দিল বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভি। গতকাল রোববার স্বাধীনতা দিবস এবং দেশ টিভির বর্ষপূর্তি উপলক্ষে চ্যানেলটির কার্যালয়ে আয়োজন করা হয়েছিল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের।
দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা দেশ টিভির কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান।
অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে দেশ টিভি আয়োজন করেছিল দিনব্যাপী নানা অনুষ্ঠানের। বেলা ১১টা থেকে শুরু হয়ে টিভি পর্দায় সেই উদ্যাপন চলে রাত ১টা পর্যন্ত।