নবম বিয়ে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবমবারের মতো বিয়ে করতে চলেছেন এলিজাবেথ টেলর। যুক্তরাষ্ট্রের একটি সাময়িকীর খবর, ৭৮ বছর বয়সী এই অভিনেত্রী তাঁর দীর্ঘদিনের সঙ্গী জেসন উইন্টারসের সঙ্গে গোপনে বাগদান সম্পন্ন করেছেন। ৪৯ বছর বয়সী জেসন পেশায় একজন বিনোদন ব্যবস্থাপক। ২০০৭ সালে দেওয়া এক সাক্ষাৎকারে এলিজাবেথ টেলর জেসনকে এ যাবৎকালে তাঁর দেখা ‘সবচেয়ে অসাধারণ মানুষ’ হিসেবে উল্লেখ করেছিলেন। এলিজাবেথ টেলর শেষবার বিয়ে করেছিলেন ল্যারি ফরটেনস্কিকে। বিয়ের পাঁচ বছর পর, ১৯৯৬ সালে বিচ্ছেদ হয় তাঁদের। মোট আটবারের মধ্যে তিনি রিচার্ড বার্টনকে বিয়ে করেন দুবার। ওয়েবসাইট।