নবান্ন উত্সব বিষয়ে উন্মুক্ত চিত্রাঙ্কন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবান্ন বিষয়ে ছবি আঁকছে শিশুরা
নবান্ন বিষয়ে ছবি আঁকছে শিশুরা

আসন্ন নবান্ন উৎসবকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘নবান্ন উত্সব’ বিষয়ে শিশু-কিশোরদের উন্মুক্ত চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়। জাতীয় নবান্নোত্সব উদ্‌যাপন পর্ষদ আয়োজিত চিত্রাঙ্কনের উদ্বোধন করেন প্রবীণ শিল্পী অধ্যাপক সমরজিৎ​ রায় চৌধুরী। উপস্থিত ছিলেন জাতীয় নবান্নোত্সব উদ্‌যাপন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান, আহ্বায়ক শাহরিয়ার সালাম, ল্যাব এইডের কর্মকর্তা সাইফুর রহমান, পর্ষদের কো-চেয়ারম্যান কাজী মদিনা, মানজার চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক নাঈম হাসান সুজা প্রমুখ। চিত্রাঙ্কনে ৩ থেকে ১৬ বছর বয়সী শিশুরা অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, আগামী ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) মঙ্গলবার নবান্ন উত্সব ১৪২৩ এর দিন সনদ প্রদান করা হবে।