নবাব সিরাজউদ্দৌলা সেজেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে ঈদের পর সোমবার বিকেলে প্রচারিত হবে গেম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। এবার অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুরে। পরিচালনা ও উপস্থাপনা করেছেন শাইখ সিরাজ। কথা হলো তাঁর সঙ্গে।‘কৃষকের ঈদ আনন্দ’ কবে শুরু করেছিলেন?২০০৬ সালে। এ পর্যন্ত আমরা ১২টি ‘কৃষকের ঈদ আনন্দ’ এবং ছয়টি ‘কৃষকের বৈশাখী আনন্দ’ তৈরি করেছি।এবার মেহেরপুর জেলাকে বেছে নিলেন কেন?মেহেরপুর জেলার সঙ্গে ইতিহাস ও ঐতিহ্য ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। এই মেহেরপুরে ২৫৫ বছর আগে নবাব সিরাজউদ্দৌলার পতনের ষড়যন্ত্র করেছিলেন লর্ড ক্লাইভ ও তাঁর দোসররা। তার ২১৪ বছর পর ১৯৭১ সালে ওই একই ভূমিতে মুজিবনগরে গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। একসময় জেলাটি ব্রিটিশ শাসকদের বাণিজ্য, আনন্দ-বিনোদনসহ সব দিক থেকেই ছিল গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের অনেক স্থানেই ছড়িয়ে-ছিটিয়ে আছে অনেক স্মৃতি।‘কৃষকের ঈদ আনন্দ’ তো গেম শো। তাতে ইতিহাসের প্রসঙ্গ কীভাবে এনেছেন?আমরা অনুষ্ঠানটি শুরু করেছি নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রের কিছু দৃশ্য দিয়ে। এরপর আমি রাজকীয় পোশাক পরে ঘোড়ার পিঠে চড়ে ক্যামেরার সামনে এসে দাঁড়াই। অনুষ্ঠানে আমি নবাব সিরাজউদ্দৌলা সেজেছি। আরও অনেক প্রসঙ্গ রেখেছি। অনুষ্ঠানটি মেহেরপুরের কোথায় ধারণ করা হয়? আমঝুপি নীলকুঠির পাশে মাথাভাঙ্গা নদীর পাড়ে। ‘কৃষকের ঈদ আনন্দ’তে কী ধরনের খেলা থাকছে?তৈলাক্ত কলাগাছে ওঠা, গাছ থেকে নারকেল পেড়ে পানি খাওয়া, বউ সাজানো, তৈলাক্ত বাঁশে ঝুলে পুকুর পার হওয়া, বালিশ লড়াই, তুলার ডোল থেকে সুতা খুঁজে বের করা ও সুচে সুতা পরানো এবং বিপরীতমুখী দৌড়।