নবীন আলোকচিত্রীদের নিয়ে রবির কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীন আলোকচিত্রীদের প্রতিভা জাগিয়ে তুলতে রাজধানীতে কর্মশালার আয়োজন করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
‘গ্রুপ সেলফি ফটোগ্রাফি কনটেস্ট উইথ রিনাউন্ড ফটোগ্রাফার প্রীত রেজা’ শিরোনামে আয়োজিত রবি ফটো স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শীর্ষ ৪০ জনকে নিয়ে গুলশানের নিকেতনে একটি স্টুডিওতে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা সেলফি ফটোগ্রাফির মৌলিক দক্ষতা এবং এ-সম্পর্কিত কলাকৌশল সম্পর্কে জেনেছেন। কর্মশালার পর বিচারকের রায় ও জনপ্রিয়তা—এই দুই মানদণ্ডে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে রবির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তোফায়েল রশিদ ও প্রীত রেজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।