নবীনগরে তিন দিনব্যাপী নাট্যোৎসব শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী নাট্যোৎসব গত রোববার রাতে শেষ হয়েছে। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মেঠোপথ’ এই নাট্যোৎসবের আয়োজন করে। উৎসবের প্রথম দিন সিরাজ হায়দার রচিত বেয়াদবি মাফ করবেন দ্বিতীয় দিন আবদুল হাই দুর্বার রচিত ময়নার চর ও তৃতীয় দিন মেঠোসুর মঞ্চস্থ হয়। নাটকগুলো পরিচালনায় ছিলেন জিয়াউদ্দিন আহমেদ।