নবীনগরে হুমায়ূন আহমেদ সঞ্চরণে আলোচনা ও নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে গত শুক্রবার রাতে নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ সঞ্চরণে স্থানীয় সংগঠন ‘মেঠোপথ’ আলোচনা ও তাঁর লেখা ১৯৭১ নাটকটি মঞ্চস্থ করে। মেঠোপথের সঞ্চালক কাউসার আলম ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আবু মোছা, শহীদুল ইসলাম, আজিজুর রহমান, সায়েদুর রহমান, আব্বাস উদ্দিন প্রমুখ। পরে শংকর দেব রায় নির্দেশিত ১৯৭১ নাটকটি মঞ্চস্থ হয়।