নবীনদের গান ও ছবি নিয়ে প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গহিন গাঁয়ের গীতিকবির গান আর মফস্বলের আলোকচিত্রীর ছবি—এ নিয়েই ‘সেলিব্রেটিং লাইফ’ প্রতিযোগিতা। আয়োজক ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংক।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সাত বছর ধরে আয়োজিত এ প্রতিযোগিতার গান নিয়ে সাতটি সিডি এবং দুই বছরের ছবি নিয়ে দুটি অ্যালবাম প্রকাশ করা হয়।
এই প্রতিযোগিতায় ছবি ও গীতিকবিতা জমা দিয়েছিলেন অসংখ্য শৌখিন আলোকচিত্রী ও নবীন গীতিকবি। ২০০৮ সাল থেকে যৌথভাবে এ আয়োজন করে আসছে দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংক।
অ্যালবামের মোড়ক খোলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী আবরার আনোয়ার।
অনুষ্ঠানে গান শোনান আরমীন মুসা ও তাঁর দল।