নভেম্বরে আরণ্যকের ‘ইতি ইয়োকাস্তে’ ও ‘হ্যামলেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরণ্যক নাট্যদল মঞ্চে এনেছে নিরীক্ষাধর্মী দুটি নাটক—সফোক্লিসের ইদিপাস অবলম্বনে ইতি ইয়োকাস্তে ও শেক্সপিয়ারের হ্যামলেট। নাটক দুটির নির্দেশনা দিয়েছেন আরণ্যকের দুজন তরুণ নাট্যকর্মী। ইতি ইয়োকাস্তের নাট্যনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন দীপক সুমন এবং হ্যামলেট নাটকের নির্দেশনা দিয়েছেন মাসুদুজ্জামান। আগামী ৫ ও ৬ নভেম্বর নাটক দুটির উদ্বোধনী প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। জানা গেছে, দলের অভ্যন্তরে তরুণ নাট্যকার ও নির্দেশক তৈরির লক্ষ্যে আরণ্যক নাটক দুটি মঞ্চে এনেছে। আরণ্যকের প্রধান সম্পাদক মামুনুর রশীদ বলেন, ‘দলের অন্দরমহল প্রযোজনা হিসেবে দুটি নাটকই দেখেছি। আমরা মনে করি, দর্শকদেরও নাটকগুলো দেখার অধিকার আছে। অনেক দিন থেকেই আমরা দলের তরুণদের দিয়ে এ ধরনের কিছু কাজ করার কথা ভেবেছি। এর ফলে তারা নাট্যচর্চার আধুনিক ধারার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবে।’