নভেম্বরের তৃতীয় সপ্তাহে 'জীবনঢুলী'র প্রিমিয়ার শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জীবনঢুলী’ ছবির দৃশ্যে শতাব্দী ওয়াদুদ
‘জীবনঢুলী’ ছবির দৃশ্যে শতাব্দী ওয়াদুদ

দেশের প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবনঢুলী’ ছবিটির কাজ শেষে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এরপর ছবিটি মুক্তি দেওয়া হবে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলার সময় নিম্নবর্ণের এক ঢাকি জীবনকৃষ্ণ দাস ও তাঁর পরিবারের অভিজ্ঞতার গল্প বলা হয়েছে ‘জীবনঢুলী’ ছবিতে। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক ছবিটিতে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা সংঘটিত চুকনগর গণহত্যাকে তুলে ধরা হয়েছে।
‘জীবনঢুলী’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, উত্তম গুহ, সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা, রানা মাসুদ, ইকবাল আহমেদ, রাজীব সালেহিনসহ গ্রুপ থিয়েটারের একাধিক সদস্য।
‘জীবনঢুলী’ ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শিল্প নির্দেশনার কাজটি করেছেন উত্তম গুহ। ছবিটির সংগীত পরিচালক সৈয়দ সাবাব আলী আরজু। পোশাক পরিকল্পনায় ছিলেন চিত্রলেখা গুহ। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান খান। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সগীর মোস্তফা, রানা মাসুদ ও সাঈদ সুমন। এ ছাড়া বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের ২৫ জন শিক্ষার্থী ‘জীবনঢুলী’ ছবিটির নানা বিভাগে কাজ করেছেন।