নয়া কৌশলে প্রীতি-শিল্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের মালিকানা নিয়ে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও শিল্পা শেঠি ভারতীয় ক্রিকেট বোর্ডের তোপের মুখে পড়েছিলেন। কিন্তু সে যাত্রায় শাহরুখ খান ও জুহি চাওলা বেঁচে যান। তোপের মুখে পড়ার কারণে এবার আইপিএলে প্রীতি জিনতা ও শিল্পা শেঠিকে নিজের দলের পতাকা ওড়াতে দেখা যাবে না। আর দেখা যাবে না বলেই প্রীতি ও শিল্পা আবার সিনেমায় পুরোদমে ফিরে আসবেন বলে বলিউডে জোর খবর শোনা যাচ্ছে। তার ইঙ্গিতও এরই মধ্যে দিয়েছেন এ দুই বলিউড অভিনেত্রী। এটাকে প্রীতি জিনতা ও শিল্পা শেঠি নয়া কৌশল বলেও অভিহিত করেছেন। গত পরশু সালমানের স্বেচ্ছাসেবী সংস্থা বিইং হিউম্যানের ফ্যাশন শো অনুষ্ঠানে কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে র্যাম্পেও হাঁটলেন তাঁরা। এ ছাড়া প্রীতি ও শিল্পার সঙ্গে বেশ কয়েকজন প্রযোজকের কথাও চলছে বলে জানা গেছে। তবে শিল্পা এবার চাইছে অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনায় আসার। এ জন্য প্রায় সব রকমের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অনেকের ধারণা, এবার নাকি দুজনেই বুঝতে পেরেছেন বলিউডকে অবহেলা করাটা তাঁদের কোনোমতেই ঠিক হয়নি।