নরওয়ের লোকনৃত্যের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের লোকনৃত্যের ওপর প্রশিক্ষণ দিতে বাংলাদেশে এসেছেন উলফ আর্ন জোহানসেন ও মার্গিট মায়ার। একই সঙ্গে নাচ ও বাদ্যযন্ত্রে অভিজ্ঞ নরওয়ের এই দুজন প্রশিক্ষক বাংলাদেশের নৃত্যশিল্পীদের প্রশিক্ষণ দেবেন। যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করেছে নৃত্যনন্দন ও কনসার্টস নরওয়ে। সহযোগিতা করছে লাইভ স্কয়ার মিউজিক। নৃত্যনন্দনের প্রধান শর্মিলা বন্দ্যোপাধ্যায় জানান, আজ মঙ্গলবার শুরু হচ্ছে পাঁচ দিনের এই প্রশিক্ষণ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যশালার মহড়া কক্ষে। ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় কেন্দ্রীয় শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রশিক্ষণার্থী শিল্পীরা অংশ নেবেন একটি নৃত্যানুষ্ঠানে।