নরসিংদীতে প্রত্ননাটক 'উয়ারী-বটেশ্বর'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের উদ্যোগে আজ মঞ্চে আসছে একটি প্রত্ননাটক। নাম উয়ারী-বটেশ্বর। নরসিংদীর শিবপুর, টঙ্গীরটেকে আজ শুক্রবার ও কাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকটির দুটি প্রদর্শনী হবে। নরসিংদী জেলার উয়ারী-বটেশ্বর খনন করে যে আড়াই হাজার বছরের পুরোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার হয়েছে, সেই নিদর্শনকে উপজীব্য করে তৈরি হয়েছে নাটকটি। লিখেছেন তানভীর আহমেদ, নির্দেশনা দিয়েছেন সম্রাট প্রামাণিক।
তানভীর আহমেদ জানান, এখানে খণ্ড খণ্ড কাহিনিকে এক সূত্রে গাঁথা হয়েছে। ঐতিহাসিক নাটক, পরিবেশ থিয়েটার আর প্রচারমূলক নাটকের মাঝে তুলনামূলক ভাবনার মধ্য দিয়ে প্রত্ননাটকের একটি কাঠামো তৈরি করা হয়েছে। নাট্যসংলাপে তুলে ধরা হয়েছে প্রত্ন-অঞ্চলের পরিচিতি।