নরেন বিশ্বাস পদক পাচ্ছেন আসাদুজ্জামান নূর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ‘নরেন বিশ্বাস পদক’ পাচ্ছেন আসাদুজ্জামান নূর। আগামী শনিবার নরেন বিশ্বাসের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হবে। আর অনুষ্ঠানটি আয়োজন করেছে কণ্ঠশীলন। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে। আলোচনায় অংশ নেবেন সৌরভ শিকদার, আশরাফুল আলম ও গোলাম কুদ্দুস। আবৃত্তি করবেন ৩০ জন আবৃত্তিশিল্পী। কণ্ঠশীলনের সম্পাদক (সংগঠন) ও প্রশিক্ষক মীর বরকত জানান, ইতিপূর্বে ‘নরেন বিশ্বাস পদক’ পেয়েছেন প্রদীপ ঘোষ, নিখিল সেন, সন্জীদা খাতুন, গোলাম মুস্তাফা, শামসুর রাহমান, নাজিম মাহমুদ, আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, সৈয়দ হাসান ইমাম, খান সরওয়ার মুরশিদ ও নীরঞ্জন অধিকারী।