নরেন বিশ্বাস স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকশিল্পী নরেন বিশ্বাসের প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরের মুক্তমঞ্চে নরেন বিশ্বাস স্মরণ ও নরেন বিশ্বাস পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে কণ্ঠশীলন। এ বছর পদক পেয়েছেন কাজী মদিনা। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কণ্ঠশীলন প্রশিক্ষক এনায়েত কাজল। অধ্যাপক নরেন বিশ্বাসের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন গোলাম কুদ্দুছ, মীর বরকত, আলতাফ হোসেন ও আহ্্কাম উল্লাহ্। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাম সারোয়ার।
নরেন বিশ্বাসের ধারণকৃত আবৃত্তি দিয়ে শুরু হয় আয়োজন। এরপর উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ফাহিমা সামাদ।