না ধূমপান, না ভালোবাসাবাসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিরোইন ছবিতে নানা চমক রেখেছিলেন পরিচালক মধুর ভান্ডারকার। অভিনয়শিল্পী কারিনা কাপুরও চেষ্টা করেছেন সাধ্যমতো। কিন্তু সেন্সর বোর্ড কাঁচি চালিয়েছে বেশ কিছু দৃশ্যে। ছবির ট্রেলার থেকে ধূমপান ও ঘনিষ্ঠ কিছু দৃশ্য বাদ দিতে বলেছে তারা। আর পুরো ছবিতেই ধূমপানের দৃশ্যগুলো অস্পষ্ট করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এ ঘটনায় খেপেছেন ছবির নির্মাতা ও কলাকুশলীরা। সেন্সর বোর্ডের ব্যাখ্যা হলো, ট্রেলারে ধূমপান নিয়ে সতর্কবাণী প্রকাশের সুযোগ না থাকায় তারা সে দৃশ্যগুলো কেটেছে। আর পুরো ছবিতে দৃশ্যগুলো রাখতে হলে ছবির শুরুতে, শেষে এবং বিরতিতে ধূমপানের সতর্কবাণী দেখাতেই হবে। জি নিউজ ব্যুরো।