না বুঝেই দেবের সঙ্গে জড়িয়েছিলেন পিন্টো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ল্যামডগ মিলিয়নিয়ার মুক্তির এত দিন পর ছবির নায়িকা ফ্রিদা পিন্টো তাঁর সহ-অভিনেতা দেব প্যাটেল সম্পর্কে মুখ খুললেন। বললেন, ‘মেয়েদের দেখলেই যেন ও (দেব) গলে যায়। ছবির সেটে সব মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করত দেব। অবশ্য কাজটা যে সে খারাপভাবে করত তা নয়। কোনো একজন হয়তো ওর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, অমনি ও বলে বসল, ওহ! তোমাকে আজ খুব সুন্দর লাগছে।’দেব প্যাটেল সম্পর্কে ফ্রিদা পিন্টো আরও বলেন, ও ছিল উঠতি বয়সী তরুণ। অবশ্য বুঝে হোক, না বুঝেই হোক সেই দেব প্যাটেলের সঙ্গেই কিন্তু সম্পর্কে জড়িয়েছিলেন পিন্টো। বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘সে সময় আমরা দুজনে একান্ত ব্যক্তিগত কিছু নিয়ে কথা বলতাম না। একে অন্যের কাছে গোপন কোনো কথা বলিনি কখনো। একটা সময় মনে হলো, এসব আমরা কী করছি! একটি মাত্র ছবি করেছি। আর এখনই এই হাল...। সত্যি বলতে কী, ওই সময় কোনটা করা উচিত, কোনটা অনুচিত—এ ব্যাপারে নেহাত অজ্ঞ ছিলাম।’ ওয়েবসাইট।