না ভালোবাসিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ বেলা দুইটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি না ভালোবাসিনি। লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অভিনয় করেছেন পপি, চঞ্চল চৌধুরী, লুৎফর রহমান জর্জ, অশোক ব্যাপারী প্রমুখ। সোহানা একজন সংবাদকর্মী, আর রুস্তম সন্ত্রাসী। ঘটনাচক্রে একাধিকবার তাদের দেখা হয়। এদিকে রুস্তমের জন্য সোহানার বড় ক্ষতি হয়ে যায়। তার জন্য রুস্তম অনুতপ্ত হয়। সে সোহানার সঙ্গে যোগাযোগ করে। একসময় তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। এ খবর পৌঁছে যায় পুলিশের গোয়েন্দাদের কাছে। এবার তারা সোহানাকে খুঁজছে।