নাইটহুড সম্মাননার তালিকায় ঠাঁই পেলেন অ্যাডেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্রিষ্টীয় নববর্ষ আর মধ্য জুনে রানির দাপ্তরিক জন্মদিন—এই দুই উপলক্ষ সামনে রেখে নাইটহুড সম্মাননার জন্য একটি তালিকা করা হয়। যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ মনোনীত ব্যক্তিদের এ সম্মাননা প্রদান করেন। সম্প্রতি এ তালিকায় ঠাঁই পেলেন ‘স্কাইফল’খ্যাত অস্কারজয়ী ব্রিটিশ গায়িকা অ্যাডেলে।নাইটহুড সম্মাননার জন্য সমাজের যেকোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা সরকারের বিভিন্ন দপ্তর থেকে পাঠানো ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি এ তালিকায় অ্যাডেলের পাশাপাশি যুক্ত হয়েছে ‘মিস্টার বিন’ তারকা রোয়ান অ্যাটকিনসনের নাম। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।তালিকায় ঠাঁই পাওয়া অন্যরা হলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ভাস্কর অনীশ কাপুর, যুক্তরাজ্যের ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাবেক জেনারেল সেক্রেটারি ব্রেনডান বারবার, ব্রিটিশ সংগীতশিল্পী পিজে হার্ভে এবং ব্রিটিশ কৌতুকশিল্পী ও অভিনেতা টনি রবিনসন।