নাইমুজ্জামান প্রিন্সের আলোকচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ শুক্রবার থেকে আলোকচিত্রী নাইমুজ্জামান প্রিন্সের ‘সেই সন্ধানে ২’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে। আজ সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আলফনস হেনেকেনস।গতকাল বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে আলোকচিত্রী নাইমুজ্জামান প্রিন্স এবং বেঙ্গল ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাজমী নূর বক্তব্য দেন। প্রদর্শনীটি চলবে ১৪ জুন পর্যন্ত।