নাওমি ওয়াটসের হাতেই অস্কার?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো চলচ্চিত্রটি মুক্তিই পায়নি। এর মধ্যেই নাওমি ওয়াটসের পক্ষে বাজি ধরা শুরু হয়েছে। প্রিন্সেস ডায়ানার জীবন অবলম্বনে নির্মিত ছবিতে ডায়ানার ভূমিকায় অভিনয় করে অস্কার জিততে পারেন তিনি। এর আগে দুবার সেরা অভিনয়শিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন নাওমি ওয়াটস। তৃতীয়বার শিকে ছিঁড়তে পারে তাঁর। নাওমি ওয়াটস বলেন, ‘এত জলদি কিছু আশা করা ঠিক নয়। তবে জিতে গেলে আমি দারুণ খুশি হব।’ ডায়ানার জীবনের শেষ দুই বছর দেখানো হবে এই ছবিতে। ছবির নাম ডায়ানা। মুম্বাই মিরর।