নাওমি ক্যাম্পবেলকে আদালতে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেরো বছর আগে নেওয়া এক উপহারের জন্য বেমালুম ফেঁসে গেছেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন নাওমি। সে সময় লাইবেরিয়ার প্রেসিডেন্ট চার্লস টেলরের দেওয়া একটি হীরকখণ্ড সানন্দে গ্রহণ করেছিলেন এই সুপার মডেল। বর্তমানে লাইবেরিয়ার যুদ্ধাপরাধের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলরের বিচার প্রক্রিয়াধীন। প্রচুর হীরার মালিক তিনি—এমন অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি আন্তর্জাতিক আদালত নাওমি ক্যাম্পবেলকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে নির্দেশ দিয়েছেন। চার্লস টেলরের কাছ থেকে কোনো হীরা নাওমি উপহার হিসেবে গ্রহণ করেছেন কি না, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। নির্দিষ্ট দিন আদালতে হাজির না হলে নাওমির সাত বছরের কারাদণ্ড হয়ে যেতে পারে বলে আদালত সতর্ক করে দিয়েছেন। ওয়েবসাইট।