নাওমির আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ৪০তম জন্মদিন উদ্যাপন করেছিলেন ভূমধ্যসাগরের উপকূলে। সুপার মডেল নাওমি ক্যাম্পবেল ওই উপহার পেয়েছিলেন ধনকুবের প্রেমিক ভ্লাদিমির দোরোনিনের কাছ থেকে। এবার সময় এসেছে নাওমির কিছু করার। কারণ আজই ভ্লাদিমিরের জন্মদিন। ঠিকই এলাহি কারবারের আয়োজন করেছেন নাওমি। গত পরশু উড়ে এসেছেন ভারতে। আজ তাঁরা কেক কাটবেন যোধপুরের ঐতিহ্যবাহী মেহরানগড় কেল্লায়! এরই মধ্যে সেখানে ভারতীয় ঘরানায় সাজসজ্জা করে রেখেছেন যুক্তরাজ্যের ডিজাইনাররা। স্থানীয় প্রশাসনও দিয়েছে নিরাপত্তাবলয়। চার দিন পর্যন্ত চলবে এই জন্মদিন উৎসব। এদিকে এই উৎসবে হাতির পোলো খেলার আয়োজন করতে চেয়েছিলেন নাওমি। পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলের (পেটা) বিরুদ্ধাচরণে সেই পরিকল্পনা বাতিল করেছেন বিনা তর্কে। পিটিআই।