নাক নিয়ে বিপাকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজব প্রেম কি গজব কাহানি ছবিতে রণবীরের অনিচ্ছাকৃত ঘুষি খেয়ে নাক ভেঙেছিল ক্যাটরিনা কাইফের। আবারও সেই একই অঘটন! যশরাজ ফিল্মসের পরবর্তী ছবির শুটিং করছিলেন ক্যাটরিনা। জায়গাটা দিল্লির কাছে। মজার একটা দৃশ্যের চিত্রধারণ চলছিল। এর মধ্যেই আচমকা সহঅভিনেতা ইমরান খানের হাতের বন্দুকের বাঁট এসে লাগে ক্যাটরিনার নাকে। সঙ্গে সঙ্গে চিকিৎসককে তলব। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর নাকের রক্তক্ষরণ বন্ধ হয়েছে, কিন্তু ক্ষত শুকোতে সময় লাগবে কয়েক দিন। বেচারি ক্যাটরিনা! আর ইমরান খান? তাঁরও নিশ্চয়ই আফসোসের অন্ত নেই। এমন একটা অঘটন নিজের হাতে ঘটলে কার-ই বা ভালো লাগে? ওয়েবসাইট।