নাক বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়াঙ্কার নাক নিয়ে যাকে বলে দারুণ শোরগোল। একদম জাদুমন্ত্রের মতো কোন ফাঁকে বদলে গেছে তাঁর নাকের গড়ন। এই নাক বদলের রহস্যটাও সবার মোটামুটি জানা—কসমেটিক সার্জারি! কদিনের জন্য লন্ডন গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তার পরই সালমান খানের ‘বিয়িং হিউম্যান’ ফ্যাশন শোতে তাঁকে দেখে সবার মধ্যে কানাকানি। আর যাই হোক, নাকটা আর আগের মতো নেই প্রিয়াঙ্কার। সবাই মোটামুটি নিশ্চিত, লন্ডনে গিয়ে কসমেটিক সার্জারির সহায়তা নিয়েই নিজের নাকের গড়ন বেমালুম পাল্টে ফেলেছেন এই বলিউড অভিনেত্রী। ‘নতুন নাক’ নিয়ে তাঁকে কেমন দেখাচ্ছে, সেটা নিয়েও যাকে বলে মিশ্র প্রতিক্রিয়া। আর যাঁর নাক নিয়ে এত কাণ্ড, তিনি মানে প্রিয়াঙ্কা অবশ্য মুখে কুলুপ এঁটেই রেখেছেন এখনো। ওয়েবসাইট।