নাকচ করে দিলেন সেলেনা গোমেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সেক্স অ্যান্ড দ্য সিটি প্রাপ্তবয়স্কদের ছবি। প্রথম যখন টিভিতে দেখায়, তখন আমার বয়স ছিল কম। দেখার অনুমতি ছিল না। তবে আমার মা খুব ভক্ত।’ এভাবেই নিজের কৈশোরের অভিজ্ঞতার কথা বললেন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। তরুণদের জন্য সেক্স অ্যান্ড দ্য সিটির প্রিক্যুয়েলে অভিনয় করছেন সেলেনা এবং নির্মাতার সঙ্গে তাঁর চুক্তিও হয়েছে—সম্প্রতি এমন খবরের সত্যতা নাকচ করে দিলেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘এটা আমার জন্য বড় একটা ব্যাপার ছিল। আমি খুব অবাক হয়েছিলাম। কিন্তু আমাকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।’ ওয়েবসাইট।