নাগরিক-এর নতুন নাটক 'নাম-গোত্রহীন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাম-গোত্রহীন নাটকের মহড়ায় অপি করিম ষ ছবি: প্রথম আলো
নাম-গোত্রহীন নাটকের মহড়ায় অপি করিম ষ ছবি: প্রথম আলো

ঢাকার মঞ্চে আসছে নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন নাটক। জাতীয় নাট্যশালায় ২৬ জুন ‘নাম-গোত্রহীন’ নামের নাটকটি উদ্বোধনী প্রদর্শনী হবে। উর্দু ভাষার লেখক সাদাত হাসান মান্টোর তিনটি ছোটগল্প ‘কালি সিলোয়ার’, ‘লাইসেন্স’ এবং ‘হাতাক’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ভারতের গুণী নাট্যজন ঊষা গাঙ্গুলি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সারা যাকের, পান্থ শাহরিয়ার, অপি করিম, শ্রিয়া সর্বজয়া প্রমুখ। এটি নাগরিক নাট্যসম্প্রদায়ের ৪৪তম প্রযোজনা৷