নাচ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচের রিয়ালিটি শোর উপস্থাপক হিসেবে যদি সালমান খানকে পাওয়া যায়, তাহলে তো বাজিমাত। সে চেষ্টাই করেছিল একটি চ্যানেল। আগ্রহী ছিলেন সালমান নিজেও। কিন্তু বাদ সেধেছে সালমানের আরেক জনপ্রিয় রিয়ালিটি শো ‘দশ কা দম’। পাশাপাশি দুটো চ্যানেলে সালমানের উপস্থিতি মানেই তাদের দর্শক নিয়ে টানাটানি। সেই ঝুঁকিতে রাজি নন দশ কা দমের আয়োজকেরা। ভদ্রভাবে সালমানকে নিরুৎসাহিত করেছে দশ কা দম চ্যানেল কর্তৃপক্ষ। অন্যভাবে বলা যেতে পারে, একরকম নিষেধই করা হয়েছে সালমানকে। সুতরাং ‘জারা নাচকে দিখা’ অনুষ্ঠানে আর বিচারক হিসেবে থাকা হচ্ছে না সালমানের। ওয়েবসাইট।