নাচ শিক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়ে যতই পটু হন, নাচে তিনি একদম আনাড়ি। সেটা ড্যানিয়েল র্যাডক্লিফ বুঝেছেন হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোজ ছবির প্রথম পর্বের শুটিং করতে গিয়েই। তখন কোনোমতে পার পেয়ে গেলেও র্যাডক্লিফ ঠিক বুঝেছেন, নাচটা ঠিকমতো শিখে না নিলে সামনে ঝামেলায় পড়তে হতে পারে তাঁর, বিশেষ করে তাঁর সংগীতনির্ভর মঞ্চনাটক হাউ টু সাকসিড ইন বিজনেস-এর বেলায়। সে কারণেই এখন নাচ শেখায় মন দিয়েছেন তিনি। সপ্তাহে প্রায় নয় ঘণ্টা নাচ শেখার পেছনে ব্যয় করছেন এই হলিউড অভিনেতা।আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে হাউ টু সাকসিড ইন বিজনেস-এর মহড়া। ওয়েবসাইট।