প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কনসার্টে পারফর্ম করতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছেন জেনিফার লোপেজ। যেনতেন আঘাত নয়, হাঁটুতে তাঁর সেলাইও পড়েছে। অবশ্য জেলোকে খুব বেশি ভুগতে হয়নি এ নিয়ে। আহত হওয়ার পরদিনই ইনস্টাগ্রামে জেলো তাঁর সুস্থ-সবল সেলফি পোস্ট করেন। সেই সঙ্গে কেটে যাওয়া হাঁটুর ছবিও ভক্তদের দেখান। আরও জানান, এখন ভালো আছেন তিনি। মজা করে বলেন, ‘শোবিজে আঘাত নিয়ে বসে থাকার সময় নেই।’ আহত হওয়ার ঘণ্টা খানেক পরই জেলো তাঁর রক্তাক্ত হাঁটুর একটি ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। মোট কথা, খবর ভালো হোক কি খারাপ—জেলোর প্রতিটি মুহূর্তই ভার্চুয়াল জগতে এখন টাইমলাইনবদ্ধ হয়ে থাকে।