নাচিয়ে কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

পাঁচ বছর ধরে ঘাম ঝরাচ্ছেন ভারতীয় ধ্রুপদি নাচ শিখতে। কিন্তু যে ধরনের ছবিতে তিনি কাজ করেন, তাতে ধ্রুপদি নাচের ঝলক দেখানোর সুযোগ মেলেনি। সেই সুযোগটাই এবার পেলেন কঙ্গনা রনৌত। নতুন ছবি রাজ্যতে তা তা থই থই ভঙ্গিতে নাচতে দেখা যাবে তাঁকে।
এ নিয়ে কঙ্গনা খুবই খুশি। বলিউডের এই তারকা বলেন, ‘অনেক দিন ধরেই ক্ল্যাসিক্যাল নাচ শিখছি। কাকতালীয়ভাবে এই ছবিতে সেটা করে দেখানোর সুযোগ পেলাম। আমি জানতাম, একদিন না-একদিন ঠিকই কত্থক নাচের সুযোগ পাব।’ রাজ্য ছবির একটি গানের পুরোটাই করা হয়েছে কত্থকের ওপর ভিত্তি করে। আইএএনএস।