নাচুন মাধুরীর সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিতের কাছে নাচ শিখতে চান? ঢুঁ মারুন www.dancewithmadhuri.com সাইটটিতে; যেখানে মাধুরী শুরুতেই বলেছেন, ‘পৃথিবীতে দেশ আছে দুই শতাধিক, ভাষা আছে দুই হাজারের অধিক। তবে পৃথিবীতে একটি ভাষা আছে যেটি দিয়ে দূর করা সম্ভব যেকোনো বাধা। সেই ভাষা হলো নাচ।’ আর সেই নাচই শেখাচ্ছেন স্বয়ং মাধুরী। অনলাইনে নাচ শেখার পাঠশালা বলতে পারেন ‘ড্যান্স উইথ মাধুরী’ সাইটটিকে। মাস দুয়েক হলো প্রকাশিত হয়েছে এটি। এরই মধ্যে মাধুরীর শিষ্যত্ব নিয়েছেন দুনিয়ার নানা প্রান্তের ১৯ হাজার ২২৪ জন নিবন্ধিত শিক্ষার্থী। মজার বিষয়, তাঁদের ৬০ শতাংশই ভারতের বাইরের। সম্প্রতি সাইটটিতে ইংরেজিতে সাবটাইটেলও যুক্ত করেছেন এই অভিনেত্রী। চলছে নানা ধরনের নাচের তালিম। টিএনএন ও ড্যান্স উইথ মাধুরী ডটকম।