নাচে-গানে শুরু যুবনাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি মিলনায়তনে আট দিন ধরে মঞ্চস্থ হবে তরুণদের নাটক। উৎসবমুখর সেই আয়োজন। একটি শোভাযাত্রার পর গতকাল শনিবার বিকেলে নাচ, গান ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী দিয়ে শুরু হয় ‘৫ম জাতীয় যুবনাট্য উৎসব ২০১৬’।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের প্রবেশমুখে উদ্বোধন করা হয় এই আয়োজন। উদ্বোধন করেন আন্তর্জাতিক শিশু নাট্যোৎসবের প্রবক্তা ও জার্মান অ্যামেচার থিয়েটার ফেডারেশনের সভাপতি নরবার্ট রাডারমাখার।