নাচের অনুষ্ঠানে অতিথি বিচারক সুবর্ণা মুস্তাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র লাকি সেভেন পর্বে নেচেছেন সাতজন তারকা। তাঁরা হলেন—শখ, মেহজাবিন, মুনমুন, নিলয়, সাজু খাদেম, স্বাগতা ও নিসা। নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটির এ পর্বে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। বাংলাভিশনের অনুষ্ঠান-প্রধান শামীম শাহেদ বলেন, ‘লাকি সেভেনের প্রতিযোগীরা ভবিষ্যতের তারকা। প্রতিষ্ঠিত তারকারা প্রতিযোগীদের উত্সাহ দেওয়ার জন্য তাঁদের সঙ্গে নেচেছেন। লাকি সেভেনের প্রতি পর্বে মূল বিচারকের পাশাপাশি থাকছেন একজন সেলিব্রিটি গেস্ট অব অনার। লাকি সেভেন পর্বে গেস্ট অব অনার ছিলেন সুবর্ণা মুস্তাফা।’ ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ অনুষ্ঠানের মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রেজা ইসলাম। সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত নয়টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’।