নাচের ঈশ্বর নই আমি: হূতিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জাস্ট ড্যান্স’ নামে নাচের একটি রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব চেপেছে অভিনেতা হূতিক রোশনের কাঁধে। সম্প্রতি রিয়েলিটি শোটির মিউজিক ভিডিওর মোড়ক উন্মোচন করে তিনি বলেন, ‘অনেকে আমাকে নাচের ঈশ্বর বলে। আসলে আমি তা নই। দেশ তো ছাড়, শহর এমনকি প্রতিবেশীদের মধ্যেও আমি নিজেকে সেরা নাচিয়ে বলে মনে করি না। তবে হ্যাঁ, কঠোর অনুশীলনে পিছপা হই না কখনো।’ নাচে তাঁর আইডল কে—এমন এক প্রশ্নের জবাবে হূতিক জানান, মাইকেল জ্যাকসন ও শাম্মী কাপুর। জনপ্রিয় মার্কিন টিভি শো ‘সো ইউ থিঙ্ক ইউ ক্যান ড্যান্স’-এর ভারতীয় সংস্করণ ‘জাস্ট ড্যান্স’। অনুষ্ঠানটি ১৮ জুন থেকে স্টার প্লাসে দেখানো হবে। ওয়েবসাইট।